-বর্ণালী সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
-বর্ণালী সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৬.৫.১৬

চিরসবুজ ( অনুগল্প )

পাখি ও সবুজ ২ বছর প্রেম করার পর বিয়ে করল।আজ ওদের ৭ম বিবাহ বার্ষিকী।দুজনেরই পরিবার,বন্ধুরা নিমন্ত্রিত এখানে।দুজনকে দেখে মনে হয় সময় কোনওভাবেই ওদের প্রেমে নিজের স্বাক্ষর রাখতে পারেনি।ওরা এখনও এতটাই নতুন।সত্যি খুব হিংসে হয়, দুবছরের সংসারেই হাঁপিয়ে উঠেছি আমি।আর ওরা দুজন এখনও" চির সবুজ "।পাখি আমার ছোটবেলার বান্ধবী।কৌতুহল বশতঃ তাই এই চির সবুজ প্রেমের রহস্যটি ওকেই জিজ্ঞেস করে ফেললাম।প্রথমে ও একটু এড়িয়ে যাচ্ছিল ,পরে অতিথিরা চলে যাওয়ার পর আমাকে ডাকল আর, একজন মহিলার ছবি দেখাল আমাকে।মহিলাটি পাখির থেকে মোটেও সুন্দর নয়।জিজ্ঞাসা করতে পাখি বলল, "ওই মহিলার সাথে আমার স্বামীর একটি অবৈধ সম্পর্ক আছে আজ ৪ বছর যাবৎ ।আমি জেনেও ওকে ছাড়তে পারিনি ,কারণ বাড়ীর অমতে বিয়ে করেছিলাম ,তাই বাড়ির লোককে কোনমুখে বলব এ কথা।তাই ঠিক করেছি মুখোশ পরে এই চির সবুজ প্রেমের খেলাটাই নিয়ম করে খেলে যাব।এ বয়সে বুড়ো বাবা-মাকে কষ্ট আর নাইবা দিলাম।"

পশ্চিমবঙ্গ

এই বেশ আছি

নিঃস্বতার সংজ্ঞায় পুরোটাই নিজের নাম লিখি ,
আড়ম্বরের চাকচিক্যে ছেঁড়া জীবনঢাকা পড়ে যায় নিত্যতোমার সুখের বাড়-বাড়ন্তে নিয়ম করে চোখ বুজে থাকি,ভয় পাই যদি ভালবেসে ছুঁয়ে দিই ,
যদি তোমার অভ্যাসে আরেকবারনিজেকে মিলিয়ে দিই,
পারবো না আরস্বপ্নের অলীক খেলায়নিঃস্বতার সাথে বিশ্বাসঘাতকতা করতে।

তারপর !

অভিসারের পর অনেকক্ষন সারা শরীরে শুধু তোমার গন্ধ লেগে থাকে,
বলতে পার,মুহুর্তেরা চলে গিয়েও ফিরে আসে।
কিছু আগন্তুক নির্দ্বিধায় গৃহস্থের উপকার করে আতিথেয়তা অস্বীকার করেচলে যাওয়ার পর মেঝেতে যে মন লুটি‌য়ে পড়ে,
তার আঁচলে বেঁধে রাখা কুড়িয়ে আনা ফল,
মনের কাছে অনেকটা -বয়স্ক ক্ষেতে ক্ষনজন্মা ফসল ।

পশ্চিমবঙ্গ